রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নতুন উসকানি বা হামলার কারণে সহজেই ভেঙে যেতে পারে। তাই এখনই স্থায়ী শান্তির আশা করা ‘তাড়াহুড়ো’ হবে।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স -এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননে নতুন হামলা বা অন্যান্য উস্কানির কারণে এই অস্থিতিশীল চুক্তি সহজেই ভেস্তে যেতে পারে। আর নেতানিয়াহুর মন্ত্রিসভার, যারা যুদ্ধের মাধ্যমেই টিকে আছে তাদের জন্য ঠিক এটিই প্রয়োজন। সুতরাং, শান্তির আশা করাটা অবিবেচনাপ্রসূত,’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইরান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতে মস্কো মূলত কূটনৈতিক ও মৌখিক সমর্থনেই সীমাবদ্ধ থাকায় দুই দেশের অংশীদারিত্বের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়ে উঠেছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


