আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আমার দেশ অনলাইন

ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
দক্ষিণ স্পেনের মোরন দে লা ফ্রন্টেরার মোরন বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর একটি বোয়িং কেসি-১৩৫। ছবি: রয়টার্স

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, স্পেন তার সামরিক ঘাঁটিগুলো ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না। ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মানচিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সপ্তাহান্তে হামলা শুরু করার পর থেকে দক্ষিণ স্পেনের রোটা এবং মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান ত্যাগ করেছে। ফ্লাইটরাডার২৪তে কমপক্ষে সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটেনও প্রথমে ইরানের ওপর আক্রমণের জন্য তার ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ কথা বলে তাদের ব্যবহারের অনুমোদন দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন