আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংঘাত না বাড়াতে ফ্রান্সকে আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

সংঘাত না বাড়াতে ফ্রান্সকে আহ্বান ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশেরই সংঘাতকে আরো বাড়ানো উচিত নয়। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। খবর আলজাজিরার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধির “একমাত্র কারণ” হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড। তিনি বিভিন্ন দেশকে বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান, যা সংঘাতকে আরও উসকে দিতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশটি তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তার দাবি, তেহরানের সামরিক বাহিনী কেবল “আগ্রাসীদের” সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এগুলোকে অন্য কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।

এ ছাড়া আরাগচি বলেন, লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...