লেবাননের সেনাপ্রধান রডলফ হায়কালের পূর্বপরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিলের পর শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন এ সপ্তাহে তার সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জোসেফ হোলস্টেড বলেন, কেইন গত মঙ্গলবার হায়কালের সঙ্গে এবং তার আগের দিন কাতারের প্রতিরক্ষাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, এই বৈঠকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।
হায়কালের ওয়াশিংটন সফরটি ২০২৫ সালের নভেম্বরের জন্য নির্ধারিত ছিল। কিন্তু সফরের কয়েক ঘণ্টা আগে মার্কিন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সব বৈঠক বাতিল করার পর সফর স্থগিত করা হয়। ওই সময়ের সূত্রে জানা যায়, বৈঠক বাতিলের সিদ্ধান্তের মধ্যে প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামেরও ভূমিকা ছিল।
সিনেটর গ্রাহাম হায়কালের প্রতি অভিযোগ করেছিলেন যে তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ নেননি। গ্রাহাম এক বার্তায় উল্লেখ করেছেন, ‘লেবাননের সামরিক বাহিনী কি হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে—এই প্রশ্ন করার পর হায়কালকে তাদের বৈঠক হঠাৎ সংক্ষিপ্ত করে দেওয়া হয়।’
উল্লেখ্য, লেবাননের সেনা গত মাসে ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছে, যা ইসরাইলি সীমান্ত ও লিতানি নদীর মধ্য অঞ্চলে বাস্তবায়িত হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

