ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো যুদ্ধ প্রচেষ্টায় যোগ না দেওয়ায় তিনি হতাশ হয়েছেন।

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান সম্পর্কে ট্রাম্প দাবি করেন, ‘এ ক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। আমরা প্রথম সপ্তাহেই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’

তবে তিনি বলেন, “তারা যদি অন্তত বলত, ‘আমরা সাহায্য করতে চাই’, তাহলে ভালো লাগত। আমাদের সেই সাহায্যের দরকার ছিল না, কিন্তু এমন সমর্থনের বার্তা পেলে ভালো হতো।”

ট্রাম্পের এই মন্তব্য তাঁর দীর্ঘদিনের একটি অবস্থানেরই পুনরাবৃত্তি। তিনি বরাবরই অভিযোগ করে আসছেন যে, ন্যাটোর ইউরোপীয় সদস্যরা নিরাপত্তা ও সামরিক দায়িত্বে যুক্তরাষ্ট্রের তুলনায় কম অবদান রাখে এবং সংকটময় পরিস্থিতিতে ওয়াশিংটনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। খবর আল জাজিরার।

বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সাফল্য তুলে ধরার পাশাপাশি ন্যাটো মিত্রদের কাছ থেকে আরও দৃশ্যমান রাজনৈতিক ও সামরিক সমর্থনের প্রত্যাশার কথাও জানান।

অন্যদিকে, মার্ক রুটে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মধ্যপ্রাচ্য নীতি এবং সামরিক সহযোগিতা নিয়ে বিদ্যমান মতপার্থক্যকে আবারও সামনে নিয়ে এসেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...