ভারতে স্ত্রীকে আনতে গিয়ে শ্যালকের আগুনে পুড়ে স্বামীর মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতে স্ত্রীকে আনতে গিয়ে শ্যালকের আগুনে পুড়ে স্বামীর মৃত্যু
ছবি: সংগৃহীত।

ভারতের পাঞ্জাবের তারনতারন জেলায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের হামলায় আগুনে পুড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হন আরেক নারী। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। খবর এনডিটিভির।

নিহতরা হলেন লাভপ্রীত সিং ও গুরজিত কৌর।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়িতে থাকা স্ত্রী সন্দীপ কৌরকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত। এ সময় তার শ্যালক সাজন সিং তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।

লাভপ্রীতকে বাঁচাতে এগিয়ে আসেন সাজন সিংয়ের ভাবি গুরজিত কৌর। তবে তিনিও আগুনে গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভপ্রীত ও গুরজিত—দুজনই মারা যান।

ঘটনায় অভিযুক্ত সাজন সিংও দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ আরেকজনের গায়ে আগুন ধরিয়ে দেন। আগুনে জ্বলতে থাকা অবস্থায় ভুক্তভোগী প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। তাকে বাঁচাতে এগিয়ে আসা এক নারীও আগুনে দগ্ধ হন। পরে আরেক ব্যক্তি তাদের সহায়তার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে দুজনকে আতঙ্কিত অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়।

এ ঘটনায় সাজন সিংয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...