আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের যুক্তি নিয়ে সমালোচনার যে জবাব দিলেন রুবিও

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের যুক্তি নিয়ে সমালোচনার যে জবাব দিলেন রুবিও
ছবি: আনাদোলু এজেন্সি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে ঘিরে যুদ্ধের পক্ষে প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনার বিরোধিতা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ইরানে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার মতে এটি মিশন সফল করার জন্য “একটি অনন্য সুযোগ” ছিল।

মঙ্গলবার আইনপ্রণেতাদের জন্য রুদ্ধদ্বার ব্রিফিংয়ের আগে রুবিও বলেন, “প্রেসিডেন্ট দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা প্রথমে আঘাত করব না। এটা এত সহজ।”এর মাধ্যমে তিনি আগের মন্তব্য ঘিরে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

বিজ্ঞাপন

পূর্বে রুবিও বলেছিলেন, ট্রাম্প বিশ্বাস করেন যে ইসরাইল পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং চান যুক্তরাষ্ট্র আগে ইরানের ওপর হামলা চালাক, যাতে অঞ্চলে মার্কিন ঘাঁটি ও অভিযানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধ এড়ানো যায়।

রুবিও বলেন, “আমরা আমেরিকান সৈন্যদের ক্ষতির মুখে ফেলব না।”

ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে প্রশাসনের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে রুবিও আবারও ট্রাম্পের মূল যুক্তিতে ফিরে যান। তিনি বলেন,“বিশ্বে এমন কোনো উপায় নেই যে এই সন্ত্রাসবাদী সরকার ডোনাল্ড ট্রাম্পের নজরদারির বাইরে পারমাণবিক অস্ত্র পাবে।”

রুবিওর এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের ইরান নীতি ও সামরিক কৌশল নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন