তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরান থেকে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। খবর আলজাজিরার।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাঘায়ি বলেন, গত সপ্তাহে এসব দেশের দিকে ইরানি গোলাবারুদ ছোড়া হয়েছে—এমন প্রতিবেদনের কোনো সত্যতা নেই। তার দাবি, ইরানের ভূখণ্ড থেকে ওই দেশগুলোর বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু করা হয়নি।
বিজ্ঞাপন
বাঘায়ি আরো ইঙ্গিত দেন, অভিযোগ করা কিছু হামলা “মঞ্চস্থ” হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার নাটক সাজাতে পারে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

