আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুবাই-দোহা-তেলআবিবে দফায় দফায় বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

দুবাই-দোহা-তেলআবিবে দফায় দফায় বিস্ফোরণ
তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি। ছবি: আল জাজিরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরাইলের তেলআবিবে আজ (রোববার) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এই শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় দেশটিতে আরো আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

আজ সকালে ইসরাইলজুড়ে বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।

তেলআবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন