আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রুশ রকেটে স্যাটেলাইট পাঠালো ইরান

আতিকুর রহমান নগরী

রুশ রকেটে স্যাটেলাইট পাঠালো ইরান

রাশিয়ার রকেট সহযোগিতায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায়, রুশ রকেটের মাধ্যমে নাহিদ-২ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি একটি যোগাযোগ স্যাটেলাইট। ১১০ কেজি ওজনের স্যাটেলাইটটি ইরানি প্রকৌশলীদের নকশা ও পরিকল্পনায় তৈরি।

বিজ্ঞাপন

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ট্রাম্পের আবারও তেহরানে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন স্যাটেলাইট পাঠাল দেশটি। আর এ কাজে রাশিয়ার সহায়তা পশ্চিমাদের সন্দেহ আরও বাড়াবে বলে মনে হচ্ছে। পশ্চিমাদের ধারণা, মহাকাশে ইরানের পদযাত্রার আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পও উন্নত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন