আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ইরানের ব্যাপক হামলা, আহত ১৭৯

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ইরানের ব্যাপক হামলা, আহত ১৭৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পাল্টা জবাব হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে আরও ১৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর নয়। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৪৫ জনে। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ৪০তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এই হামলায় ইসরাইল এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

ইরানের সামরিক কমান্ড 'খাতাম আল- আনবিয়া' এক বিবৃতিতে জানায়, এ অভিযানে ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কাদের, এমাদ, খেইবার শেকান ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্র রয়েছে।

ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরাইলের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল- খারজে থাকা মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল।

সূত্র: আল- জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন