পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন নওরীন খানম। মেডিকেল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানান, ইমরানের চোখের চারপাশের ফোলাভাব কমেছে।
নওরীন খান বলেন, ইমরানের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। তাই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বচ্ছতার সঙ্গে তার চিকিৎসা পরিচালনা করার অনুরোধ জানান তিনি।
গত ১২ ফেব্রুয়ারি ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট আছে। এরপর সুপ্রিম কোর্ট (এসসি) তাকে পরীক্ষা করার জন্য একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দেয়।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি নিশ্চিত করেন, রোববার ইমরানের খানের চোখের পরীক্ষা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় জটিলতা দেখা যায়নি।
শনিবার পাকিস্তান সরকার জানিয়েছিল, ইমরানকে শিগগিরই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এখন পর্যন্ত তাকে হাসপাতালে নেয়া হয়নি।
এদিকে, তাকে হাসপাতালে নেয়ার দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। মাহমুদ খান আচাকজাই, ব্যারিস্টার গোহর আলী খান এবং আসাদ কায়সারের নেতৃত্বে পার্লামেন্ট হাউসের ভেতরে বিরোধী দলের সংসদ সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করছেন। পার্লামেন্ট লজ এবং খাইবার পাখতুনখোয়া হাউসেও পিটিআই সমর্থিত জনপ্রতিনিধিরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পশ্চিম তীরে ইসরাইলের মালিকানা দাবি অবৈধ: ফিলিস্তিন