আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত।

রাজধানীর গেন্ডারিয়ার একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমরান নাবিল প্রামানিক (২৬)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছিলেন।

নিহত ইমরান নাবিল প্রামানিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামের মো: শফিকুল ইসলাম প্রামানিক ও মোসা: শিরিন বেগম এর ছেলে।

বিজ্ঞাপন

গেন্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারী) বেলা এগারো টায় গেন্ডারিয়া রজনী চৌধুরী রোডে ৬ষ্ঠ তলা ভবনের ৬ষ্ঠ তলার ভাড়া ফ্ল্যাট থেকে ফ্যানের সাথে চাদর দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক এসআই মাসুম বিল্লাহ জানান, ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানুষিক ও হতাশা থেকে ফ্যানের সাথে বিছানার চাদর প্যাঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ইমরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন