আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

আমার দেশ অনলাইন

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

উত্তর ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা এখনই ইরানে সীমান্ত পেরিয়ে হামলার পরিকল্পনা করছে না। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে তারা সেই অভিযানে যোগ দেবে।

বিজ্ঞাপন

কুর্দিস্তান ফ্রিডম পার্টি (পিএকে)-এর কর্মকর্তারা এপিকে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো স্থল অভিযান শুরু হলে তাদের বাহিনী জোট বাহিনীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তবে তারা চান না যে কুর্দি গোষ্ঠীগুলোই এ ধরনের অভিযানের প্রধান বা অগ্রভাগে থাকুক।

পিএকের কর্মকর্তা খালিল নাদিরি বলেন, তাদের সংগঠনের সশস্ত্র সদস্যরা ইতোমধ্যেই ইরানের ভেতরে অবস্থান করছে। পরিস্থিতি তৈরি হলে তারা সম্ভাব্য বিদ্রোহে অংশ নিতে পারে। ()

তিনি আরও জানান, কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যোগাযোগ রয়েছে, তবে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সামরিক বা বস্তুগত সহায়তা পায়নি।

এই মন্তব্য এসেছে এমন সময়, যখন কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) বলেছে, তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে না এবং তারা এই সংঘাত আরও বিস্তৃত হোক তা চায় না।

বর্তমান যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে কুর্দি অঞ্চলগুলো নতুন করে উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...