স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি পরিবার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি পরিবার
ছবি: সংগৃহীত।

আমেরিকার স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে শনিবার ৮ লাখ ৪২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।পাওয়ারআউটেজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো সবচেয়ে বেশি তাপপ্রবাহের কবলে পড়ে। খবর আনাদোলুর।

চরম তাপমাত্রার কারণে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানও ব্যাহত হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সকালে নির্ধারিত কুচকাওয়াজ বাতিল করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজধানীতে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়, কারণ তাপজনিত অসুস্থতায় অনেক মানুষ চিকিৎসা নেন।

দেশটির জাতীয় রেলসেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাক অতিরিক্ত গরমের কারণে বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিলের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, তাপমাত্রাজনিত পরিস্থিতির কারণে ৮৮, ১০৬, ১০৭, ১৪২, ১৫৯, ১৬৩, ৬৬৬, ৬৬৭, ৬৯৪ ও ৬৯৫ নম্বর ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, শুক্রবার পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলসহ অন্তত ১৬ কোটি ৫০ লাখ মানুষ রেকর্ডভাঙা তাপপ্রবাহের প্রভাবের মধ্যে ছিলেন।

নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং ডেলাওয়্যার রাজ্যের কয়েকটি শহরে শুক্রবার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, যা ওইসব এলাকার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দেয়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন