আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে গেল ডি–৮ সম্মেলন

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে গেল ডি–৮ সম্মেলন
ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের এ পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ত্রি থারিয়াত জানান, সম্মেলনটি আগামী মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সম্মেলনটি মূলত ১৩ থেকে ১৫ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডি-৮ (D-8) অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত মুসলিম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

সংগঠনটির সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এছাড়া আজারবাইজান ২০২৫ সালে সংগঠনটিতে যোগ দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন