আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরাইলকে লক্ষ্য করে বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় হাজার হাজার ইসরাইলি।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

হামলার জেরে দুই ঘণ্টার মধ্যে তিনটি পৃথক সতর্কতা জারি করা হয়েছে। তবে কোনো স্থানে সেনাবাহিনী লোকজনকে আশ্রয়স্থল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে, ইরান মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের স্থাপনার বিরুদ্ধে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...