বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই; তিনি এ সময় উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। খবর আলজাজিরার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রাশিদ আল-জায়ানির সঙ্গে কথোপকথনে ওয়াং ই অঞ্চলের দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
এছাড়া কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে পৃথক আলোচনায় ওয়াং ই উপসাগরীয় অঞ্চলে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।
তিনি আরো জোর দিয়ে বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

