ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে লেবানন থেকে ৮০ হাজার মানুষ সিরিয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
সংস্থার মুখপাত্র সেলিন শ্মিট সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, অনেক পরিবার খুব দ্রুত লেবানন ছেড়ে গেছে এবং অনেকেই ব্যক্তিগত কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগও পায়নি। তারা এখন বেশিরভাগই আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে।
বিজ্ঞাপন
শ্মিট বলেন, এখন পর্যন্ত জরুরি আশ্রয়ের জন্য কোনো আবেদন নথিভুক্ত হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

