ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। পরিস্থিতির প্রেক্ষিতে ইসরাইলি সামরিক বাহিনী দেশজুড়ে সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এক বিবৃতিতে আইডিএফ ‘ক্ষেপণাস্ত্র হামলা’ শনাক্তের কথা জানিয়ে বলে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন হুমকি প্রতিহত করতে কাজ করছে। দখলদার সামরিক বাহিনী সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুতির কথা জানায়।
অন্যদিকে, ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী ইসরাইলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করেছে। সংস্থাটির প্রকাশিত সামরিক বিবৃতিতে দাবি করা হয়, ইসরাইলের বিরুদ্ধে ইরান থেকে পরিচালিত এটিই প্রথম বড় আকারের ড্রোন আক্রমণ।
ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

