আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

আমার দেশ অনলাইন

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইরান সংক্রান্ত যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মনে করছেন তাঁর প্রথম মেয়াদে ভেনেজুয়েলা ও ইরান বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট আব্রামস।

বিজ্ঞাপন

সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে আব্রামস বলেছেন, ট্রাম্পের সামনে ইরানের ক্ষেত্রে দুটি সম্ভাব্য পথ রয়েছে। তিনি বলেন, ‘হয়তো ইরানে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেবে, নতুবা সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দেবেন। তিনি বলবেন যে, আমরা আমাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি এবং এখন এর সমাপ্তি ঘটল।’

কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সিনিয়র ফেলো আব্রামস আরও জানান, দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি সম্ভাব্য, অর্থাৎ ট্রাম্প সরাসরি যুদ্ধ শেষের ঘোষণা দেবেন।

তিনি যুক্তি দিয়েছেন, ‘ইরানের সাধারণ মানুষ বর্তমান সরকারকে তীব্র ঘৃণা করলেও, সেই সরকার আগামী এক সপ্তাহে পতিত হবে নাকি পাঁচ বছর পর, তা নিশ্চিত করে বলা যায় না।’

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...