আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্রান্সের ঘাঁটিতে মার্কিন বিমান উপস্থিতির অনুমতি

আমার দেশ অনলাইন

ফ্রান্সের ঘাঁটিতে মার্কিন বিমান উপস্থিতির অনুমতি
ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স তাদের কিছু সামরিক ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমানের অস্থায়ী উপস্থিতির অনুমতি দিয়েছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ফরাসি যৌথ প্রতিরক্ষা স্টাফের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নির্দিষ্ট কিছু ঘাঁটিতে” মার্কিন বিমানের অস্থায়ী উপস্থিতি অনুমোদন করা হয়েছে।’

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলার প্রেক্ষাপটেই ফ্রান্স এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ফ্রান্স দাবি করছে তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত কোনো অভিযানে সরাসরি অংশ নিবে না।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মূলত অঞ্চলে ফ্রান্সের অংশীদার দেশগুলোর প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন