আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলা, আহত অন্তত ৩২

আমার দেশ অনলাইন

বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলা, আহত অন্তত ৩২

বাহরাইনের রাজধানীর কাছাকাছি এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানায়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরীও রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।

আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি একজন মাত্র দুই মাসের শিশু বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতর আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।

সূত্র: বিবিসি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন