আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাক সীমান্তে ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে সতর্ক করলেন আরাগচি

আমার দেশ অনলাইন

ইরাক সীমান্তে ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে সতর্ক করলেন আরাগচি
ছবি: সংগৃহীত।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি–ইরানি মিলিশিয়াদের একটি স্থল অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররোষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এরই মধ্যে প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান-এর নেতা বাফেল তালাবানির সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তালাবানির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরাগচি ইরাক সীমান্তবর্তী এলাকায় ‘সন্ত্রাসী তৎপরতা’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা তাকে বলেছেন যে “কুর্দি–ইরানি মিলিশিয়ারা উত্তর-পশ্চিম ইরানে একটি স্থল অভিযান শুরু করেছে।”

তবে এ বিষয়ে আলজাজিরা স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করতে পারেনি। তা সত্ত্বেও ইরানের পশ্চিমাঞ্চলে সম্ভাব্য সামরিক তৎপরতার বিভিন্ন ইঙ্গিত ক্রমেই বাড়ছে বলে জানা যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন