দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে সামরিক শাসন জারির পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মামলায় প্রসিকিউটররা ইওলের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। খবর দ্য জাপান টাইমসের।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, বিদ্রোহের মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়া সবশেষ ২০১৬ সালে মৃত্যুদণ্ড প্রদান করে। কিন্তু ১৯৯৭ সাল থেকে কাউকে মৃত্যুদণ্ড দেয়নি।
২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারির ব্যর্থ প্রচেষ্টার জন্য ৬৫ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করা হচ্ছে। আপিল আদালতের যেকোনো সিদ্ধান্তকে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন তিনি।
সামরিক শাসন জারির আদেশ দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি এরই মধ্যে শাস্তি ভোগ করছেন। আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতের বাইরে শত শত ইউনপন্থি সমর্থক জড়ো হন। আগের মাসে দেওয়া আরেকটি রায়ের সময়ের তুলনায় আজ ভিড় অনেক বেশি ছিল।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


চতুর্থ অভিশংসনের মুখে ফিলিপাইনের প্রেসিডেন্ট