
নব্য চাঁদাবাজদের হাতে জিম্মি রাজধানীবাসী, বাড়ছে হত্যা
চাঁদাবাজি এখন আর কেবল ব্যবসাকেন্দ্রেই সীমাবদ্ধ নয়; এর বিস্তার ঘটেছে রাজধানীর প্রায় প্রতিটি খাতে। ফুটপাত, কাঁচাবাজার, পরিবহন, অটোরিকশা, নদীর ঘাট, ময়লা ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় ব্যবসাপ্রতিষ্ঠান—বিভিন্ন খাতে চাঁদাবাজির ব্যাপকতায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।














