আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

আমার দেশ অনলাইন

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।

ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...