'প্লে এন্ড স্টাডি, উইন দ্যা রেস'- শাহরিয়ার নাফীসের ক্রিকেট বইয়ের মোড়ক উন্মোচন কাল

'প্লে এন্ড স্টাডি, উইন দ্যা রেস'- শাহরিয়ার নাফীসের ক্রিকেট বইয়ের মোড়ক উন্মোচন কাল

শাহরিয়ার নাফীস। বাংলাদেশের সাবেক ক্রিকেটার। টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি, তিন ফরমেটেই খেলেছেন বাংলাদেশের হয়ে। ২০০৫ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার টেস্ট সেঞ্চুরি এখনো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সৌন্দর্যের অংশ। বাংলাদেশের টি-টোয়েন্টির প্রথম অধিনায়ক ও শাহরিয়ার নাফীস। ক্রিকেট ক্যারিয়ার শেষে ক্রিকেটের সঙ্গেই রয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) টিম অপারেশন্স বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। নিজের ক্রিকেট অভিজ্ঞতা ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রিকেট বিষয়ক বইও লিখেছেন শাহরিয়ার নাফীস। বইয়ের নাম "প্লে এন্ড স্টাডি, উইন দ্যা রেস"। শাহরিয়ার নাফীস ও এইচ এম আতিফ ওয়াকিফ যৌথভাবে বইটি লিখেছেন।

শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিসিবির মিডিয়া সেন্টারে শাহরিয়ার নাফীসের এই বইয়ের মোড়ক উন্মোচন হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন