হরমুজে নৌপথ চালু হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজে নৌপথ চালু হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সমুদ্র মাইন অপসারণ করার পর হরমুজ প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌপথগুলো উন্মুক্ত হয়েছে। তাদের বাহিনী এই মাইনগুলো অপসারণ করে বলে জানায় সেন্টকম।

মার্কিন সেনা কমান্ডার ব্র্যাড কুপার সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘আমরা প্রণালির আন্তর্জাতিক নৌপথগুলো থেকে সফলভাবে সমুদ্র মাইন অপসারণ করেছি। এগুলো কয়েক মাস আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর পেতে রেখেছিল।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রানজিট রুটগুলো ইরানি সমুদ্র মাইনমুক্ত।’ তিনি দাবি করেন যে, মার্কিন বাহিনী গত কয়েক মাসে প্রায় এক হাজার ৫০০ বাণিজ্যিক জাহাজকে এই কৌশলগত জলপথ অতিক্রম করতে সহায়তা করেছে।

তার দাবি, ‘আজ আন্তর্জাতিক নৌপথগুলো উন্মুক্ত এবং এই গতি আরো বাড়ছে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন