মার্কিন ঘাঁটি না সরালে আরব দেশগুলোতে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

মার্কিন ঘাঁটি না সরালে আরব দেশগুলোতে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত।

মার্কিন ঘাঁটি নিয়ে আরব দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি । তিনি বলেছেন, দেশগুলোকে হয় তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনী ও ঘাঁটি সরিয়ে নিতে হবে, নতুবা কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে জাভানি বলেন, ‘আপনাদের দেশ থেকে মার্কিনিদের বহিষ্কার করে ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই মঙ্গল হবে।’

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে ইরানের সামরিক বাহিনী সেখানেই পাল্টা জবাব দিতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন