২৭৭ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি

২৭৭ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি

সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যদার ২৭৭ জন কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তীতেকোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের উপ-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল : sa1@mopa.gov.bd) দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন