দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭
ছবি: আনাদোলু

দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শনিবার ভোরে এ হামলা চালানো হয়।

এর আগে, কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছিল, নাবাতিয়াহ জেলার আনসারের উপকণ্ঠে ও নাবাতিয়াহ আল-ফাওকার কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল।

বিজ্ঞাপন

আল জাজিরার তথ্যমতে, ভোরে ইসরাইলি সেনারা বিন্ট জেবাইলের বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে। এছাড়া কুনিন-সাফ আল-হাওয়া সড়কের পাশের আবাসিক এলাকাগুলোতে ব্যাপক গুলিবর্ষণ করেছে দখলদার বাহিনী।

টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা’ মহল্লায়ও হামলা হয়েছে।

আলি আল-তাহের পাহাড়ের এলাকাগুলো দখল করার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করছে ইসরাইলি বাহিনী ।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন