হুথিদের ওপর হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, গোয়েন্দা সহায়তা পাবে সৌদি

হুথিদের ওপর হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, গোয়েন্দা সহায়তা পাবে সৌদি
ছবি: আনাদোলু

ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। তবে সৌদি আরবকে উল্লেখযোগ্য গোয়েন্দা ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ সংক্রান্ত সহায়তা প্রদান করছে তারা ।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, লোহিত সাগরের নৌ-চলাচল রুটে হুমকি যদি আরো তীব্র হয়, তবে এই অবস্থান বা মূল্যায়ন পরিবর্তিত হতে পারে।

বিজ্ঞাপন

একজন কর্মকর্তা জানান, রিয়াদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ হিসেবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন।

ওই কর্মকর্তার মতে, বৃহস্পতিবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনালাপ করেছেন। এ সময় প্রিন্স সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততার জন্য চাপ দিলেও, বিষয়টিকে অপরিহার্য মনে করছে না ওয়াশিংটন।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন