ইসলাম ও জীবন১৫ মে ২০২৬
হজ যেভাবে আমূল বদলে দেয়
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। নির্ধারিত সময়ে, মক্কা নগরীতে সমবেত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেকে তাঁর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করার এই ইবাদত প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। তবে হজের তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর রয়েছে গভীর আধ্যাত্মিক ও নৈতিক গুরুত্ব।

