সারা দেশ১৭ অক্টোবর ২০২৫
গফরগাঁওয়ে ক্ষেতে ঝুলছে শত শত রসালো তরমুজ
তপ্ত দুপুরে সূর্যের আলো তরমুজ ক্ষেতে পড়ে চিকচিক করছে। তরমুজের দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ক্ষেতজুড়ে বাঁশের তৈরি মাচা। সেসব মাচায় ঝুলে আছে ‘‘আস্থা ও সূর্যডিম” জাতের তরমুজ। একটি-দুটি নয়, শত শত তরমুজ।


