আজাদুল আদনান, ইমরান হোসাইন ও এসএম তাওহীদ জাবি থেকে
ডাকসুতে ইতিহাস গড়ার পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও চমক দেখিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ভোট হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।