সাহিত্য সাময়িকী১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রাচীন বাংলার সমুদ্রবন্দর
দশম শতাব্দীতে সমুদ্রবাণিজ্যের রুটগুলোয় ছিল আরবদের একচেটিয়া আধিপত্য। বাংলা-পাক-ভারত উপমহাদেশের পশ্চিম ও দক্ষিণ উপকূল এবং শ্রীলঙ্কাজুড়ে আরব বণিকদের বড় বড় বসতি গড়ে উঠেছিল; একই ধরনের বাণিজ্যিক সুবিধা দক্ষিণ চীন সাগর ও ফিলিপাইনের দ্বীপমালাতেও বিস্তৃত হয়।

