আব্দুল্লাহ আল মামুন, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রসংগঠনের নেতৃত্ব দিচ্ছেন অছাত্ররা। যে সংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্য তৈরি হয়েছে, সেখানে অছাত্রদের নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলেছে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের। এছাড়া শিক্ষাজীবন শেষ করা ব্যক্তিদের সক্রিয় ভূমিকায় সংগঠনগুলোর স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের প্রক্রিয়া এখন আটকে আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) টেবিলে। সিন্ডিকেটে পাস হয়ে গঠনতন্ত্রটি প্রায় তিন সপ্তাহ আগে ইউজিসিতে পৌঁছালেও অনুমোদনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ইউজিসির এমন কালক্ষেপণে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডার গণিতে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. অলি উল্লাহ। ২০২২ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন তিনি।

আঞ্চলিক উচ্চশিক্ষা সম্প্রসারণে বিজ্ঞান–প্রযুক্তি ও মানবিক বিভাগের সমন্বয়ে প্রায় একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল দুটি প্রযুক্তিসহ ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—জগন্নাথ, বেগম রোকেয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কুমিল্লা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কর্মক্ষেত্রে নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবাহিত বা অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরা এখনো এই সুবিধা থেকে বঞ্চিত। গর্ভাবস্থার মতো সংবেদনশীল সময়েও তাদের ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ও ল্যাবের কাজ চালিয়ে যেতে হয়। এতে শারীরিক ও মানসিক চাপে তারা নানা সমস্যায় পড়েন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও সংশ্লিষ্টদের এখনো শাস্তি নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন হলেও মিটিংয়েই সীমাবদ্ধ থেকে গেছে কাজ। পাশাপাশি তদন্ত বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে উত্তাল করে রাখেন পুরো জেলা। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে তাদের ধারাবাহিক আন্দোলন শুধু কুমিল্লা নয়, সারা দেশের নজর কাড়ে। একপর্যায়ে তাদের সংগ্রাম স্বৈরাচার পতন আন্দোলনে পরিণত হয়।