মতামত০৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে বাজার নিয়ন্ত্রণের অগ্নিপরীক্ষা
নির্বাচনি ডামাডোল শেষ হওয়ার পরপরই দুয়ারে হাজির হবে রমজান মাস। রাষ্ট্রক্ষমতায় তখন আসবে নতুন এক সরকার। কিন্তু সাধারণ মানুষের মনে আনন্দের চেয়ে এখন আশঙ্কাই বেশি কাজ করছে। নতুন সরকারের জন্য প্রথম এবং প্রধান অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে নিত্যপণ্যের আকাশচুম্বী বাজার নিয়ন্ত্রণ করা।
