সাহিত্য সাময়িকী০৭ ডিসেম্বর ২০২৫
প্রাচীন ভারত থেকে আধুনিক দুনিয়ায়
প্রাচীন ভারতের দাক্ষিণাত্যে মহিলারোপ্য নামের এক নগর। তার রাজা অমরশক্তি। অমরশক্তির ছিল তিন ছেলে—বসুশক্তি, উগ্রশক্তি ও অনেকশক্তি। তবে তিনজনই ছিল পড়াশোনায় অমনোযোগী এবং রাজ্যপরিচালনায় অনাগ্রহী। রাজা অমরশক্তি সিংহাসনের পরবর্তী উত্তরসূরির ব্যাপারে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
