আলীজাহ মুহাম্মদ সামানীন

ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ নিয়ে খলিফা আবু বকরের সঙ্গে বিশিষ্ট সাহাবিদের সামান্য মতবিরোধ দেখা দেয়। উমর (রা.) যেহেতু স্পষ্টভাষী ছিলেন, তাই তিনি খলিফার সিদ্ধান্তে জোরালো প্রতিবাদ করেন। মোটাদাগে মতবিরোধের কয়েকটি কারণ ছিল। পার্শ্ববর্তী গোত্রগুলো মদিনায় প্রতিনিধিদল পাঠায়।

নবীজি (সা.)-এর জীবদ্দশায় ব্যাপকভাবে ধর্মদ্রোহের সূচনা হয়নি। কিন্তু তিনি এই পরিস্থিতি সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বেশ কিছু হাদিসে উম্মতকে ধর্মত্যাগের ফিতনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং এর ভয়াবহতা পরিণতির কথা উল্লেখ করেছেন। তার যুগে সীমিত পরিসরে ধর্মদ্রোহের আবির্ভাব ঘটেছিল। মুসাইলামা, আসওয়