আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী। গর্তে ফেলা হচ্ছে বর্জ্য। ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা ২০০১ সালে গঠনের পর কেটে গেছে বহু বছর। সময়ের পালাবদল হলেও তেমন কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায়।

শাল-গজারির গহিন বন, বন্যপ্রাণীর মিতালি, দেশের বৃহত্তম বদ্ধ জলাশয় ‘বড়বিলা’ আর রূপকথার আনই রাজার স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের জোড়বাড়ীয়া গ্রামের খান বাড়ি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রায় ২৫৭ বছরের প্রাচীন জামে মসজিদটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জমিদার আমলের তালুক-পরগনা সীমানার তেলিগ্রাম বড়ইআটা গ্রামে পৌষসংক্রান্তিতে দুই জমিদারের রেখে যাওয়া সীমানায় ঐতিহ্যবাহী গুডি খেলায় লক্ষাধিক মানুষের ঢল নামে। ফুলবাড়ীয়া, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলা থেকে লক্ষাধিক দর্শনার্থী খেলাটি এক নজর দেখতে ভীড় করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে দীর্ঘ পরীক্ষিত নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিনকে প্রার্থী করার দাবিতে সম্প্রতি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয়দের দাবি, মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনে জামায়াতের ভরাডুবি অনিবার্য।

একদিকে বিস্তীর্ণ মাঠের হাতছানি, অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে সবুজের সমারোহ। আনারস, মাল্টা, ড্রাগন ও অর্কিড বাগানের পাশাপাশি এনায়েতপুরের আম বাগান—এই নিয়েই আমাদের ফুলবাড়ীয়া। এই উপজেলার সন্তোষপুর রাবার বিট ও পদ্ম বড়বিলা ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান।

সড়কের বেশকিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে চান্দের বাজারের পশ্চিম পাশে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে ফুলবাড়ীয়া চান্দের বাজারের হাজারো মানুষ এক দুর্বিষহ যাতায়াত ব্যবস্থার জালে আটকে পড়েছে।