মতামত১৩ জানুয়ারি ২০২৫
সামরিক কৌশল, প্রযুক্তি এবং আধুনিকায়ন
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা যেই রণকৌশল দেখেছি, তা হচ্ছে ট্রেঞ্চযুদ্ধ। ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের পরপর মেশিন গান আবিষ্কার হয়, যেই প্রযুক্তির ব্যবহারে প্রচুর পরিমাণে গোলা খুব কম সময়ের মধ্যে ছোড়া যায়। এই আবিষ্কারের কারণে ডিফেন্সিভ পজিশন ধরে রাখা আগের থেকে অনেক সহজ হয়ে যায়।
