সাহিত্য সাময়িকী০২ মার্চ ২০২৬
বিদ্রোহ মোকাবিলার দায়িত্বরত সেনাপতিদের কাছে খলিফার চিঠিপত্র
রিদ্দাহ ও ধর্মদ্রোহ বিরোধী যুদ্ধে খালিদ (রা.) ভণ্ডনবী তুলাইহা ইবনে খুওয়াইলিদের প্রতিপক্ষ ছিলেন। তার শক্তির উৎস ছিল তায়ি ও গাতফান গোত্রের লোকরা। বুজাখায় তুলাইহার বিরুদ্ধে খালিদ (রা.) যুদ্ধ করছিলেন। তাদের পাশেই ছিল আমের গোত্র। তারা দূরে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।
