সারা দেশ১৩ জুলাই ২০২৫
জিপিএ ৫ পেয়েও কলেজে পড়ার খরচ নিয়ে শঙ্কা
পিতৃহীন নিদারুণ অভাবের সংসারে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারও জোটেনি মেধাবী শিক্ষার্থী মনীষার। ঠিকমতো সে পড়তে পারেনি ভালো পোশাক। নিত্যদিনের পরিবারের অভাবকে জয় করে এ বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে বোয়ালখালীর মনীষা
