সারা দেশআড়াইহাজারে পাগলা মহিষের তাণ্ডবে আহত ১১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে একটি পাগলা মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাতে হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে এ ঘটনা ঘটে।







