সারা দেশগোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।







