Upazilla correspondent Chatkhil (Noakhali)

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

নোয়াখালীর চাটখিল উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দেশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা উপজেলার ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোকন (২৭) নামের এক যুবকের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে।

নোয়াখালী-১ (২৬৮) চাটখিল- সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর নির্বাচনি প্রচারকালে নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালীর চাটখিলে ২ রাউন্ড তাজা গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম নাঈম (৩২)কে সোমবার রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে।

চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে।

নোয়াখালীর চাটখিলে যুবলীগের সদস্য মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগ নেতা মাসুদ রানাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ থাকায় এবং বর্তমান রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর চাটখিলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

নোয়াখালীর চাটখিল থানায় ছেলের মুক্তির বিনিময়ে মাকে হেনস্তা ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. অলি উল্লাহর বিরুদ্ধে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ পেয়ে সোমবার (১০ নভেম্বর) বাদী-বিবাদীদের আসতে বলা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পুলিশ পরিদর্শক মেহেদী হাসানের অভিযোগে উল্লেখ করা হয়েছে, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে চাকরি শ

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ মাদকসেবী যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।