উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টিলের সেতুটি আবারও দেবে গেছে।

ইসহাকপুর গ্রামের জিয়াউর খান ও আবরু মিয়ার মধ্যে একটি গরুর মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ভুক্তভোগী আশরাফুল মিয়ার দাবি, তাদের একটি গরু মাঠ থেকে চুরি করে জিয়াউর খান নিজের বাড়িতে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর গরুটি উদ্ধার করে নিয়ে আসায় জিয়াউর ও তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে বিলাল মিয়া ও দুলাল মিয়া এবং জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম। এছাড়া মামলায় জসিম মিয়া ও এনাম নামের আরো দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা অজ্ঞাত।

৫ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট ইজাজুলের নিখোঁজ হওয়ার খবরে তার মা ফিরোজা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই তিনি আকাশ-বাতাস ভারী করে চিৎকার করে বলছেন, আমি আমার ছেলেকে ফেরত চাই, আমার কলিজার টুকরোরে আমার বুকে ফিরাইয়া দাও।

ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ, মুগুর ও সুপারি গাছের কঞ্চি দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পবিত্র রমজান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করে সেই অর্থ দিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে দলটি।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়া নামের এক চিকিৎসাধীন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজাদ মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস বর্তমানে এই আসনে অন্য কোনো প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন দিচ্ছে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ নির্বাচনে পুনরায় সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের নির্বাচনি ময়দানে এখন সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোরালো ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। এ আসনে মূলত ধানের শীষ বনাম তালা প্রতীকের মধ্যকার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা এবং ভোট বিভাজনের প্রেক্ষাপটে

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তার নির্বাচনি প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার জগন্নাথপুর সফরে আসেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে রোববার দিনভর নির্বাচনি প্রচারে ছিলেন খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ। এ সময় তিনি দেয়ালঘড়ি প্রতীকে জগন্নাথপুর পৌরশহরে ব্যাপক গণসংযোগে করেন।

প্রতীক বরাদ্দের পর জগন্নাথপুর বাজারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জগন্নাথপুর বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সৈয়দ তালহা আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, সুনামগঞ্জ-৩ আসনকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে। আমি নির্বাচিত হলে দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় কাজ করবো ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ- ৩ আসনটি ঐতিহাসিকভাবে দেওবন্দি, ফুলতলি মাসলাক ঘরানার অধ্যুষিত এলাকা। এই আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে অবশ্যই এমন হতে হবে যিনি এই দুই মাসলাকের ভোটারদের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য। যিনি ব্যাপক ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হবেন।

জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে দীর্ঘ তিন দশক সক্রিয় থাকার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তৃণমূল বিএনপিতে যোগ দেন অ্যাডভোকেট শাহীনূর পাশা। সমালোচিত ও বিতর্কিত ডামি নির্বাচনে ‘সোনালী আশ’ প্রতীকে অংশ নিয়ে জামানত হারান তিনি।

তিনটি বালু ভর্তি নৌকা জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জব্দকৃত নৌকা তিনটি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়। চেয়ারম্যানের জিম্মা থেকে ঐদিন রাতেই নৌকা তিনটি উধাও হয়ে যায়।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্লাসে ঢুকে এক ছাত্রীর মাথা ফাটিয়েছেন প্রধান শিক্ষক। রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন সৈয়দ তালহা আলম। তিনি জমিয়তের (মুফতি ওয়াক্বাস) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রার্থী।

আর্চ সেতুর কাজ ধীরগতি হওয়ার কারণে বছরের পর বছর জগন্নাথপুর পৌরশহরে যানজট লেগেই থাকে। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা দেখা যায় না।

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদী থেকে ৩২ বছর বয়সী মছব্বির আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীরামসি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আংগুর বকস ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী এওর বকস বিগত এক বছর আগে তাদের নিজস্ব মালিকানাধীন আড়াই কেদার ভূমিতে পাঁচ লাখ টাকা ব্যয়ে করে মাটি ভরাট করেন এবং বিভিন্ন জাতের ৮০০ গাছের চারা রোপণ করেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের মাছ ধরতে গিয়ে রাকিব আলী (১৮) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রাকিব আলী ওই এলাকার বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেসবুক পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের পক্ষে সংঘর্ষ সালিশী ব্যক্তিসহ ৪০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন শ্রীভাস। সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখেন বোন শুক্লা সরকার। পরে পুলিশে খবর দেওয়া হয়।

৪ মার্চ ব্যবসার কাজে ঢাকায় যান তিনি। ওই দিনই রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি।

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী।

লেবুর সংকট থাকায় আড়তদার থেকে বেশি দামে কিনতে হয়েছে। এর মধ্যে যাতায়াত খরচ রয়েছে। এজন্য একটু বেশি। তবে অন্যসব সবজির দাম বাড়েনি।

বাড়ির পাশে নলজুর নদীর বাদাউড়া এলাকায় বরই পাড়তে যান সিরাজ। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তিনদিন পর আজ বিকেলে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি বেশ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন। শনিবার বাদ আসর মাদরাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলা, ইটপাটকেল ছোড়াছুড়ি পাশাপাশি গোলাগুলি হয়েছে। আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এরমধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শেখপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকেশ নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন জোনাকি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন মা। একপর্যায়ে বাড়ির শৌচাগারের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন তিনি। পরে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাশকতা মামলার আসামি হিসেবে জনিকে গ্রেফতার করা হয়। গত ২৯ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নামে নাশকতার চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন জগন্নাথপুর থানার এসআই শাহীন মিয়া। ওই মামলায় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সাতজন গ্রেফতার হয়েছেন।

যাত্রী রাসেল জানান, সুনামগঞ্জ থেকে তিনি ঢাকাগামী একটি বাসে ওঠেন। হঠাৎ ২০-২৫ জন ডাকাত তাদের বাসে হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র গলায় ধরে তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার হওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে।