সারা দেশজলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড গ্রুপ নির্ণয়ে গরমিলের অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি নারীর ব্লাড গ্রুপ নির্ণয়ে গরমিলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলঢাকার দক্ষিণ কাজিরহাট এলাকার বাসিন্দা মোতালেব হোসেনের স্ত্রীকে ভর্তি করা হয়। এ সময় বলা হয় তার রক্তের গ্রুপ ও (নেগেটিভ)।







